যুক্তরাষ্ট্রের
ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ মতাদর্শিক বিরোধ প্রকাশ্যে আরও তীব্র হয়েছে।
দলের প্রবীণ রাজনৈতিক কৌশলবিদ জেমস কারভিল বামপন্থী ও গণতান্ত্রিক সমাজতন্ত্রীদের
কড়া সমালোচনা করে বলেছেন, ডেমোক্র্যাটিক পার্টিকে যদি এতটাই অপছন্দ হয়, তাহলে দলের
নাম ব্যবহার না করে নিজেদের জন্য আলাদা পরিচয় তৈরি করা উচিত।
২০ আগস্ট বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে মধ্যপন্থী ডেমোক্র্যাটদের রাজনৈতিক কর্মসূচি ‘আমেরিকার প্রতি
অঙ্গীকার’ নিয়ে আয়োজিত এক ভিডিও সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন
কারভিল।...