সংসদ সদস্য ইশরাক হোসেনের অস্ত্রহাতে মাদকবিরোধী অভিযান ঘিরে দেশ জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে পুলিশকে না জানিয়ে এমন অভিযান হয়েছে ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে। এ অভিযানে আরিফ হোসেন (৩০) নামের এক যুবককে মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।অভিযোগ উঠেছে, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অনুসারীরা মাদকবিরোধী এই অভিযান চালায়। স্থানীয়রা জানিয়েছেন, গত রবিবার রাত ১১টার দিকে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের কয়েকজন অনুসারী জেনেভা ক্যাম্পের কলেজ...