নারায়ণগঞ্জে চোরাই ১৮ হাজার লিটার জেট ফুয়েল জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তেলবাহী ট্যাংকলরীর চালককে আটক করা হয়েছে।আজ শনিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড শিমরাইল মোড় এলাকা থেকে এই তেল জব্দ করা হয়। জব্দকৃত ট্যাংকলরির নাম্বার চট্ট-মেট্রো ৪১-০৮০৩।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি জানান, চিটাগাংরোড এলাকা থেকে ১৮০০০ হাজার জেটফুয়েল সহ একটি ট্যাংকলরী জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। এবিষ...