২০১৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিজনার্স’ শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, এটি মানুষের মনস্তত্ত্ব এবং আবেগের চরম পরীক্ষার এক অন্ধকার দলিল। থ্যাঙ্কসগিভিং-এর দিনে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় দুটি ছোট মেয়ে। পুলিশ তদন্ত শুরু করলেও কোনো ক্লু পায় না। প্রধান সন্দেহভাজনকে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হলে এক মেয়ের বাবা (হিউ জ্যাকম্যান) নিজের হাতে আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, ডিটেকটিভ লোকি (জেক জিলেনহাল) আইনি সীমার মধ্যে থেকে মরিয়া হয়ে সূত্র খুঁজতে থাকে।পরিচালক ডেনিস ভিলনোভ পুরো সিনেমায় এক ধরনের গম্ভীর ও শ্বা...