দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত মানেই রূপালি পর্দায় অপ্রতিরোধ্য উন্মাদনা। গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমতো সুনামি তুলেছে তার নতুন সিনেমা ‘জেইলার ২’। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপির (প্রায় ১৬০ কোটি টাকা) গণ্ডি পেরিয়ে ইতিহাস গড়েছে এই অ্যাকশন প্যাকড সিনেমাটি।ইন্ডাস্ট্রি ট্র্যাকারের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ৭০.২৫ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি। ১৬ হাজারেরও বেশি শো-তে প্রদর্শিত এ সিনেমার বেশিরভাগ আয় এসেছে তামিলনাড়ু থেকে।...