গাইবান্ধার সাদুল্লাপুর থানায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনকে স্থানীয় সংসদ সদস্য ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তার বক্তব্যের একটি অডিও রেকর্ড পাওয়া গেছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। ঘটনাগুলো নিয়ে নানা প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট পলাশবাড়ী-সাদুল্লাপুর এলাকার বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান আরিফিন ট্রেডার্সের ডিএসও তৌহিদকে স্থানীয় লোকজন...