বলিউডে তারকাদের বিয়ে মানেই আলোচনার বিষয়। তবে কয়েকজন অভিনেত্রীর ক্ষেত্রে সেই আলোচনায় যুক্ত হয়েছে আরেকটি বিষয়, তাদের জীবনসঙ্গীরা নিজেরাই ভারতের বড় ব্যবসায়ী, শিল্পপতি কিংবা প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সদস্য। রিয়েল এস্টেট থেকে অটোমোবাইল, ফ্যাশন থেকে ওষুধ, বিভিন্ন খাতে ব্যবসা গড়ে তুলেছেন এসব তারকার স্বামীরা।কেউ নিজেই বিলিয়নিয়ার, কেউ আবার বহু বিলিয়ন ডলারের ব্যবসায়ী পরিবারের উত্তরসূরি। আবার কয়েকজনের ব্যক্তিগত সম্পদের নির্ভরযোগ্য হিসাব প্রকাশ্যে নেই। বলিউডের এমন আলোচিত দম্পতিদের নিয়েই এই আয়োজন।গায়ত্রী...