জুলুম পৃথিবীর ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়। যুগে যুগে
ক্ষমতাবানরা দুর্বলকে দমিয়েছে, স্বার্থপররা অধিকার কেড়ে নিয়েছে, আর
নির্যাতিত মানুষকে নীরবে সহ্য করতে হয়েছে অনাচার-অত্যাচার। কখনো মনে হয়েছে জালিমের
শক্তির কাছে মজলুমের আর্তনাদ বুঝি হারিয়ে যাবে। কিন্তু ইতিহাস ও ওহির শিক্ষা হলো- জুলুম যতই
দীর্ঘ হোক; তার
পরিণতি কখনো কল্যাণকর হয় না। আল্লাহ তাআলার ন্যায়বিচারের বিধান অটল। জালিমের জন্য
পরিণামে পরাজয় এবং মজলুমের জন্য বিজয়ের পথই উন্মুক্ত হয়।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘জালিমরা যা
করে,...