জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘গানে গানে জুলাই’ শীর্ষক সংগীতানুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।সংগীতানুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ধনধান্য পুষ্পভরা’, ‘চল চল চল’ ও ‘দুর্গম গিরি, কান্তার-মরু’। পরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থীরা ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ এবং সৃজনীর শিল্পীরা ‘মুক্তির মন্দির সোপান তলে’ গান পরিবেশন করেন।একক সংগীত প...