বদলে যাচ্ছে জুলাইবিষয়ক প্রকল্পের নাম। সেই সঙ্গে যুক্ত হচ্ছে নতুন কার্যক্রম। এ ক্ষেত্রে প্রকল্পের বর্তমান নাম হচ্ছে ‘দেশি ও বিদেশি উৎস থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ’। কিন্তু এটি বদলে রাখা হচ্ছে ‘মহান স্বাধীনতা যুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ, ডকুমেন্টারি তৈরি এবং গণতান্ত্রিক, সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে তথ্যচিত্র নির্মাণ’। প্রকল্পের নাম পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, কাজের নতুনত্ব, ব্যাপ্তি, পরিসর সম্প্রসার...