গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। এনসিপির পক্ষ থেকে এই হামলার জন্য বিএনপিকে দায়ী করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় শহরে এনসিপি একটি প্রতিবাদ মিছিল বের করলে সেখানে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।এই রাজনৈতিক উত্তেজনার আবহেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে— ‘লক্ষ, লক্ষ,জনতাকে সাথে নিয়ে হবিগঞ্জে ঢুকে পরলো এনসিপি’। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে...