ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই-গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ/পুনর্লিখন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে আগামী ১ আগস্ট শনিবার থেকে কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুন্ন রেখে আগামী ১, ২ ও ৩ আগস্ট উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি রংকরণ কার্যক্রম পরিচালিত হবে। গ্রাফিতি রংকরণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগামী ১ আগস্ট সকাল ৯টার মধ্যে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে উপস্থিত থাকার জন্য নিবন্ধিত...