জ্যেষ্ঠতা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান হওয়ার কথা ছিল সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীর। দীর্ঘদিনের শিক্ষকতা, শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক কিংবা দায়িত্ব পালনের যোগ্যতা কোনোটিই প্রশ্নের মুখে ছিল না। কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। তাকে বঞ্চিত করা হয়েছে জুলাইবিরোধী আখ্যা দিয়ে। যদিও শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, তার জুলাইবিরোধী কোনো অবস্থানের তথ্য নেই।ভুক্তভোগী শিক্ষকসহ বিভাগের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই অজ...