ডরসেটে মানুষ মূলত ডার্ডল ডোর দেখতে যায়। ইংল্যান্ডের জুরাসিক কোস্টের
এই প্রাকৃতিক খিলান দেশটির অন্যতম আইকনিক পর্যটনকেন্দ্র। তবে আমাদের পরিকল্পনা ছিল,
ভ্রমণের তৃতীয় দিন সেখানে যাব। তার আগে সেখানকার আরও কয়েকটি জায়গা দেখে নেব। আমার বাসা
কেন্টের জিলিংহ্যামে। সেখান থেকে আমাদের গন্তব্যের দূরত্ব প্রায় ১৯০ মাইল, অর্থাৎ ৩০৪
কিলোমিটার। বিকালের দিকে ক্যারাভান পার্কের কাছাকাছি পৌঁছানোর সময় এক পাশে পেলাম ছোট
ছোট পাহাড়, অন্য পাশে সমুদ্রের নীল জলরাশি। আমাদের ঠিকানা ছিল গর্সল্যান্ডস ক্যারাভান
পার্ক। পাহাড়ে...