চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে (একজন পুরুষ ও দুজন নারী) অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছিল।মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানিয়েছেন, শনিবার রাত ৩টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের ৭০/২-এস সীমান্ত পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ওই তিনজনকে বাংলাদেশে পুশইন করার চেষ...