ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিয়াদুর রহমান। বর্তমানে তিনি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।আজ রবিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলির আদেশ দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাত কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে মো. জিয়াদুর রহমানকে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র...