শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত জিল বাংলা সুগার মিলস–এর শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের প্রবণতা লক্ষ্য করা যায়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জুলাই) সকালে দিনের অবশিষ্ট সময়ের জন্য শেয়ারটির লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ইতোমধ্যে...