বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত তিন দিনব্যাপী ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতা শেষ হয়েছে।প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে দলগত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বিকেএসপি। দলগত রানার্সআপ হয়েছে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান।প্রতিযোগিতায় বিকেএসপি, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থাসহ তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। মোট ৫০ জন জিমন্যাস্ট বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।ছেলেদের ১০টি ইভেন্টে বিকেএসপি ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য...