২০৪৫ সালের পৃথিবী। একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি নিউরালিংক-এর মাধ্যমে যুক্ত হলেন একটি ভার্চুয়াল শহরে। শহরটির নাম ভাইস সিটি। সেখানে আপনার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে। পরিচিত বন্ধুদের সঙ্গে দেখা হয়, রেস্তোরাঁয় আড্ডা হয়, সন্ধ্যায় কনসার্টে যান। শহরের রাস্তায় লাখ লাখ মানুষ ঘুরে বেড়াচ্ছে। কেউ চাকরি করছে, কেউ ব্যবসা চালাচ্ছে, কেউ আবার নতুন জীবন শুরু করেছে। তাদের মধ্যে অনেকেই বাস্তব মানুষ, আবার অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি চরিত্র।সবচেয়ে অবাক করা বিষয়, শহরের এআই চরিত্রগুলো জানেই ন...