ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়োগ দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। সংস্থাটির সভাপতি নিশ্চিত করেছেন, স্প্যানিশ এই কোচকে দায়িত্বে আনতে প্রয়োজনে বেতনের ক্ষেত্রে বিশেষ পরিবর্তনও আনা হবে।
বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর পদত্যাগ করেন জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে নেমেছে এফআইজিসি। সেই তালিকার শীর্ষেই রয়েছেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ গার...