বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিতব্য সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।আগের ২১টির পাশাপাশি নতুন করে আরও তিনটি গুচ্ছভুক্ত হলে পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়তে পারে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভর্তি পরীক্ষা আয়োজনসহ গুচ্ছ ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।পবিপ্রবির উপাচার...