উন্মুক্ত হচ্ছে ইও বাংলাদেশ গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনার অ্যাওয়ার্ডসের (জিএসইএ) আবেদন প্রক্রিয়া। গত রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামী ৭ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।
জিএসইএ কোনো ব্যবসা-পরিকল্পনা প্রতিযোগিতা নয়। যেসব শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি এরই মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এটি শুধু তাদের জন্য। যে শিক্ষার্থীরা নিজেরাই ব্যবসা পরিচালনা করেন, ক্রেতা সামলান, আয়-ব্যয়ের হিসাব রাখেন; এই আয়োজন তাদের একটি মঞ্চে আনতে চায়। যেন তারা সঠিক পরিচিতি পান, যেন গণমাধ্যমে উঠে আসে...