বাংলাদেশের মাটিতে কোনোদিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেছেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, যা তাদের অতীত ইতিহাস। তবে বাংলাদেশে তাদের সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। এ দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।আজ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানের জামিয়া ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহী ইজতেমায় তিনি এসব কথা বলেন।প্রধান অতি...