ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় তাদের জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়েছে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার ১৮৫টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট প্রদত্ত ভোট ছিল ৩ লাখ ৩৩ হাজার ৩৩০টি। নির্বাচনী বিধি অনুযায়ী, জামানত রক্ষায় একজন প্রার্থীকে অন্তত ৪১ হাজার ৬৬৭টি ভোট পেতে হতো।জামানত হারানো তিন প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) পেয়ে...