ভোক্তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তনের ধারাবাহিকতায় দেশে জাপানি খাবারের
চাহিদা বৃদ্ধি পাচ্ছে। একসময় জাপানি খাবার মূলত ঢাকায় বসবাসরত বিদেশি নাগরিকদের মধ্যে
সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা স্থানীয় ভোক্তাদের কাছেও পরিচিতি পেয়েছে। স্বাস্থ্যসচেতনতা
এবং নতুন স্বাদের প্রতি আগ্রহ রেস্তোরাঁ খাতের এই বাজার সম্প্রসারণে প্রধান ভূমিকা
রাখছে।
খাতসংশ্লিষ্টদের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারা দেশে
বর্তমানে ৫০টির বেশি জাপানি ও জাপানি ধাঁচের রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে। এসব রেস্তোরাঁর
মধ্যে কিয়োশি, ইজুমি...