কোনো কোনো
মানুষের ধারণা, জানাজার নামাজের কাতার বেজোড় হওয়া জরুরি। ফলে
তারা জানাজার নামাজের কাতার জোড় সংখ্যা হলে তা বেজোড় করে দেন। তাদের এ ধারণা ঠিক
নয়।
একটি
হাদিসে বর্ণিত হয়েছে, ‘মালেক ইবনে
হুবায়রা (রা.) যখন দেখতেন জানাজায় উপস্থিতির সংখ্যা কম তখন তিনি তাদেরকে তিন
কাতারে ভাগ করে দিতেন এবং বলতেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, যে মৃতের ওপর তিন কাতার মুসল্লি জানাজা পড়বে তার জন্য
(জান্নাত) অবধারিত। (তিরমিজি, হাদিস: ১০২৮; আবু দাউদ, হাদিস:
৩১৬৬)
এ হাদিসের
ভিত্তিতে ফকীহগণ ব...