সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই সরকারের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশের স্বার্থ হাসিল করা। সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য। এক দেশের সঙ্গে ভালো সম্পর্ক হলে তা অন্য দেশের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’ইরানের সর্বোচ্...