সরকারকে পাঁচ বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন সরকার খুব শিগগির জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে।হবিগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষে চোখে আঘাত পাওয়া আলিফ চৌধুরীকে দেখতে গতকাল শুক্রবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান নাহিদ ইসলাম। সেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন।নাহিদ ইসলাম বলেছেন, দেশের পরিস্থিতি খুবই খারাপ। ৭০ শতাংশ গণভোটের র...