আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা। অগ্নিকাণ্ডের পর শোক ও ক্ষতিপূরণ নয়, প্রয়োজন আগাম প্রস্তুতি, সচেতনতা ও সম্মিলিত দায়িত্ব। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, দ্রুত নগরায়ণ এবং শিল্পায়নের সঙ্গে সঙ্গে অগ্নিনিরাপত্তার বিষয়টি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাসিক ভবন, বিপণিবিতান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা শিল্পকারখানা, কোথাও অগ্নিকাণ্ডের ঝুঁকিকে অবহেলা করার সুযোগ নেই। প্রতিটি বড় অগ্নিকাণ্ডের পর আমরা দেখি মানুষের আহাজারি, মূল্যবান প্রাণহানি, সম্পদের ব্যাপক...