জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, ঢাকা মহানগর উত্তর। গতকাল শনিবার রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে সংগঠনের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান। এ সময় তারা জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব ও জাতীয় ঐক্যের আদর্শ স্মরণ করেন।পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল...