১৮ বছর পর দেশের পোলট্রি খাতের জন্য সরকার ঘোষণা করেছে ‘জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬’। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের রূপরেখা হিসেবে এটি প্রণীত হলেও, এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে, এক দিন বয়সী বাচ্চা (ডে-ওল্ড চিক) আমদানি সীমিত বা বন্ধের উদ্যোগ, জীবন্ত মুরগির বাজার পর্যায়ক্রমে বিলুপ্ত করার পরিকল্পনা এবং চুক্তিভিত্তিক খামারব্যবস্থার প্রসার নিয়ে এ খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে দেখা দি...