ভোগান্তির একশেষ। টিকিট কেটে লাইনে দাঁড়াতেই চোখ আটকে যায়— চোখের আলো ফেরানোর অপেক্ষায় থাকা কয়েকশ মানুষের দীর্ঘ সারিতে। কোনোরকমে চিকিৎসকের দেখা মিললেও সেদিন আর জোটে না পরীক্ষা-নিরীক্ষা। এর জন্য আবার ছুটতে হয় পরদিন।
এন্তার ভোগান্তি, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা এবং নানামুখী অনিয়ম সত্ত্বেও প্রতিদিন হাজার হাজার মানুষ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ছুটে আসছেন। কারণ, সাধারণ ও নিম্নবিত্ত মানুষের বেসরকারি ব্যয়বহুল হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই। মাত্র ১০ টাকার টিকিট কেটে শতকোটি টাকার সর্ব...