ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান তিনি।মাহদী আমিন তার পোস্টে বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে বিএনপির নেতা-কর্মীদের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল। তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ মেরুকরণের মাধ্যমে সব ভিন্নমত ভুলে গণতন্ত্রকামী শক্তিগুলো...