এবার
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের শুরুতেই আলোচনা জিয়া পরিবারকে নিয়ে। এই
পরিবারের জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছেন, সরকারপ্রধান হিসেবে
ভাষণ দিয়েছেন তার স্ত্রী খালেদা জিয়া। এখন ভাষণ দিতে যাচ্ছেন তাদের ছেলে তারেক
রহমান।
বিশ্বমঞ্চে
এমন ঘটনা বিরল হলেও নজিরবিহীন নয়। কোথাও বাবা ও ছেলে, কোথাও বাবা ও মেয়ে, আবার
কোথাও স্বামী, স্ত্রী ও সন্তান— রাষ্ট্র কিংবা সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের মঞ্চে
ভাষণ দিয়েছেন। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকার বেশ কয়েকটি রাজনৈতিক পরিবার
এমন নজ...