পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজ উপত্যকা আর বিস্তীর্ণ প্রাকৃতিক প্রান্তরজুড়ে ভেসে আসে রাখালের বিশেষ সুরেলা ডাক। সেই ডাকে সাড়া দিয়ে একত্র হয় পশুর পাল, খুঁজে নেয় চলার পথ। আধুনিক প্রযুক্তির যুগেও সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে টিকে আছে পশু পরিচালনার এমন এক অনন্য লোকজ ঐতিহ্য, যার নাম ‘তারউইয়াত আল-রা’ঈ’।শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই ঐতিহ্যে রাখালের কণ্ঠই হয়ে ওঠে পশুপাল পরিচালনার অন্যতম মাধ্যম। নির্দিষ্ট সুর, ছন্দ ও ভিন্ন ভিন্ন ডাকের সাহায্যে রাখালেরা পশুদের একত্র করেন, চলার দিক...