টেস্ট ক্রিকেটের এক ইনিংসে
দুই বোলারের পাঁচ উইকেট শিকারের ঘটনা নিঃসন্দেহে রোমাঞ্চকর। তবে লিডস টেস্টে পাকিস্তান
ইনিংসের দশ উইকটে সমান ভাগে ভাগ করে নেওয়ার পর অলি রবিনসন আর জশ টং যা করেছেন, তা বিরল
বললেও কম বলা হবে! পাঁচ উইকেটের স্মৃতি ধরে রাখতে বলটি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে
নিয়েছেন দুই ইংলিশ পেসার।
পাকিস্তানের ইনিংস ধসিয়ে
দিয়ে মাঠ ছাড়ার সময় টং আর রবিনসন মিলে বলটি উঁচিয়ে ধরেছিলেন। তবে বলটি কে নিজের কাছে
রাখবেন—সেটা নিয়ে তৈরি হয় জটিলতা। সমস্যা সমাধানে দুজনে
মিলে বুদ্ধি বের করলেন বলটিকে...