Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জোড়া ফাইফার নিয়ে বল কেটে দুই ভাগ করলেন রবিনসন-টং

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৫২
জোড়া ফাইফার নিয়ে বল কেটে দুই ভাগ করলেন রবিনসন-টং

টেস্ট ক্রিকেটের এক ইনিংসে দুই বোলারের পাঁচ উইকেট শিকারের ঘটনা নিঃসন্দেহে রোমাঞ্চকর। তবে লিডস টেস্টে পাকিস্তান ইনিংসের দশ উইকটে সমান ভাগে ভাগ করে নেওয়ার পর অলি রবিনসন আর জশ টং যা করেছেন, তা বিরল বললেও কম বলা হবে! পাঁচ উইকেটের স্মৃতি ধরে রাখতে বলটি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছেন দুই ইংলিশ পেসার।

পাকিস্তানের ইনিংস ধসিয়ে দিয়ে মাঠ ছাড়ার সময় টং আর রবিনসন মিলে বলটি উঁচিয়ে ধরেছিলেন। তবে বলটি কে নিজের কাছে রাখবেন—সেটা নিয়ে তৈরি হয় জটিলতা। সমস্যা সমাধানে দুজনে মিলে বুদ্ধি বের করলেন বলটিকে সোজা মাঝখান থেকে কেটে ফেলার। এরপর ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট বলটি হেডিংলির গ্রাউন্ডস্টাফদের কাছে পাঠায়, যারা নিখুঁতভাবে বলটিকে দুই টুকরো করে দেন। ফলে স্মারক হিসেবে বলটির অর্ধেক অংশ নিজেদের কাছে রাখার সুযোগ পান রবিনসন ও টং।

আরও পড়ুন

বাবরকে ছাড়া লিডসে ধুঁকছে পাকিস্তান

১৯ আগস্ট ২০২৬

এ প্রসঙ্গে অলি রবিনসন বলেন, ‘আমরা যখন মাঠ ছাড়ছিলাম, তখন টংকে বললাম, আমার মনে হয় বলটি আমাদের ভাগ করে নেওয়া উচিত। সেও সম্মতি দিল। ক্রিকেট বলের এমন অর্ধেক অংশ সচরাচর পাওয়া যায় না, তাই এটি এমন এক জিনিস যা আমরা কখনো ভুলব না। একই ইনিংসে দুই বোলারের ফাইফার পাওয়ার ঘটনা তো সচরাচর ঘটে না, তাই এটি দারুণ এক স্মৃতি।’

অন্যদিকে বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে দেওয়া সাক্ষাৎকারে জশ টং এই চমৎকার ধারণার কৃতিত্ব দেন তার সিনিয়র বোলিং পার্টনারকে। টং বলেন, ‘রবো (রবিনসন) বলেছিল আমরা বলটা দুই ভাগ করে নিতে পারি কিনা। গ্রাউন্ডস্টাফরা খুব সুন্দরভাবে কাজটা করে দিয়েছেন। আমার দেখা এটিই প্রথম এমন ঘটনা। নিশ্চিতভাবেই এটি আমি কোথাও সাজিয়ে রাখব।’

আরও পড়ুন

মেসিদের বিপক্ষে কেন লাল কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভান?

২০ আগস্ট ২০২৬

উল্লেখ্য, পুরুষদের টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বোলারদের একই ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার এটি ১৬তম ঘটনা। এর আগে ২০০৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন স্টিভ হার্মিসন ও মন্টি পানেসার। লিডস টেস্টের প্রথম দিনে রবিনসন ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার পাশাপাশি শীর্ষ পাঁচ ব্যাটারের চারজনকে ফিরিয়ে দেন। অন্যদিকে, পাকিস্তানের লেজের দিকটা ছেঁটে দেন জশ টং। পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৭১ রানে।

জশ টংঅলি রবিনসনপাকিস্তান-ইংল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি