ইরানের রাজনৈতিক ও সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু এখন তার আগুন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন হামলার জবাবে আরব মিত্র দেশগুলোর সামরিক স্থাপনা বারবার ইরানি বাহিনীর লক্ষ্যবস্তু হয়েছে। যারমধ্যে, জর্ডানে থাকা আল-আজরাক মার্কিন ঘাঁটি আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি।সবশেষ মঙ্গলবার ইরান জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি তারা আকাশেই ধ্বংস করেছে। বাকি দুটি...