বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাহাবুব আলম বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, শহীদ পোদ্দার, জাহাঙ্গীর মাল ও বজলু বয়াতীর নেতৃত্বে বাবুর ওপর হামলা চালানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জের সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহাবুব আলম বাবু সাদেকপুর গ্রামের দুলাল রাড়ীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে নিহতের স্বজনদের দাবি,...