জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে পাল্টাপাল্টি স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে পৃথক স্মারকলিপি দেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে জড়ো হওয়া শিক্ষার্থীরা। এ সময় উভয় পক্ষই ক্যাম্পাসে মানববন্ধন করেন।ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, সাম্প্রতিক হামলায় জড়িতদের শনাক্ত করে শাস্তি এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আ...