ভারতের নিট পরীক্ষার অনিয়ম, প্রশ্নফাঁস ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের রেশ এখন সীমান্ত ছাড়িয়ে পৌঁছে গেছে সুদূর হলিউডে! দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে চলা এই আন্দোলনের সমর্থনে এবার সরাসরি সরব হলেন বিখ্যাত হলিউড অভিনেতা জন কিউস্যাক। ‘২০১২’ ও ‘কন এয়ার’-এর মতো ব্লকবাস্টার সিনেমার এই তারকা ভারতীয় শিক্ষার্থীদের ওপর চলা পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।ভারতের স্বনামধন্য লেখিকা ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়ের একটি বিশেষ নিবন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-...