চাঁদ নিয়ে মানুষের মনে প্রশ্নের শেষ নেই। এর জন্ম কোথা থেকে বা কীভাবে— সে প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরে একটি তত্ত্বের ওপর নির্ভর করে আসছেন বিজ্ঞানীরা। সে অনুযায়ী, প্রায় ৪৫০ কোটি বছর আগে মঙ্গল গ্রহের আকারের একটি মহাজাগতিক বস্তু পৃথিবীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়ায়। ওই সংঘর্ষে ছিটকে যাওয়া বিপুল ধ্বংসাবশেষ থেকেই পরে সৃষ্টি হয় চাঁদ।
তবে নতুন এক গবেষণা বলছে, চাঁদের জন্মের এই গল্পে আরও গুরুত্বপূর্ণ দুটি বিষয় এতদিন যথেষ্ট গুরুত্ব পায়নি— পৃথিবী ও সেই মহাজাগতিক বস্তু ‘থেইয়া’র তাপমাত্রা এবং তাদের উপাদানের...