বাঁকা বা ট্যারা চোখ চোখের এমন একটি অবস্থা, যেখানে চোখ দুটি একই সঙ্গে একই দিকে ফোকাস করতে পারে না। একটি চোখ সোজা থাকলেও অন্যটি ভেতরে, বাইরে, ওপরে বা নিচে বেঁকে থাকতে পারে। এটি সাধারণত শিশুদের হলেও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও দেখা দিতে পারে। জন্মগত বা বংশগত কারণ ছাড়াও চোখের মাংসপেশির দুর্বলতা, দৃষ্টিশক্তির ত্রুটি বা চোখের পেশি নিয়ন্ত্রণকারী নার্ভের দুর্বলতায় এটি হতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাথায় আঘাত, স্ট্রোক, ব্রেন টিউমার, থাইরয়েড, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, সেরেব্রাল পালসি, অলস চোখ বা অতিরিক্ত...