লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল ফাটিয়ে বিএনপি নেতাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার হওয়া ‘জঙ্গি বোমারু’ মামুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় জাহেদুল ইসলাম জাবেদ নামে অপর এক আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, মামুনের প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। সে নব্য জেএমবির সদস্য। তার বিরুদ্ধে পুলিশ ১০...