দিনাজপুরের হিলি-টু-বিরামপুর সড়কের পাশে একটি মুরগির শেড থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতকুড়ি (নওনাপাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।হাকিমপুর থানার ওসি জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- এলাকার রাস্তার পাশের একটি মুরগির শেডে কে বা কারা চোরাই মালামাল রেখে গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা ও সরিষা উদ্ধার করা হয়।
আরও পড়ুন...