মেঘের গাড়ি
আবেদীন জনী
আকাশবুকে নীল সড়কে চলছে মেঘের
গাড়ি
গড়গড়িয়ে তরতরিয়ে চলছে সারি
সারি।
চলছে কোথায় কেউ জানে না
মেঘ সাগরের ঢেউ জানে না
আকাশপরী— সেও জানে না
এই কথাটা কে জানে, কে? জানে
মেঘের মেয়ে
জলের নূপুর পায় দিয়ে যে বেড়ায়
নেচে-গেয়ে।
তখন আমি প্রশ্ন করি, মেঘমেয়ে
তুই বল
চলছে কোথায় মেঘের গাড়ি, ঝরবে
কোথায় জল?
মেঘমেয়েটা অবশেষে
চুল উড়িয়ে হেসে হেসে
বলল হাওয়ায় ভেসে ভেসে
মেঘের গাড়ি তাড়াতাড়ি সেই
দেশেতে চলছে
মাটি মানুষ বৃক্ষ যেথায় জলপিপাসায় জ্বলছে।
বৃষ্টিবিলাস
রা...