চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন হেলাল উদ্দিন (৫০)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি পড়ে যায় পাশের খালে। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ হারান হেলাল উদ্দিন। এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরও চার সদস্য।গতকাল শুক্রবার বিকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে বারইয়...