কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে শ্বাসকষ্টে আক্রান্ত এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের স্পিডবোটে টেকনাফে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত পর্যটকের নাম মো. ইব্রাহিম (২২)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।নিহত যুবকের সহযাত্রী ও স্থানীয়দের ভাষ্য, শুক্রবার দুপুর আড়াইটার দিকে কয়েকজন সহযাত্রীর সঙ্গে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে যান ইব্রাহিম। সেখানে তারা নিজেরাই রান্না করে খাবার খান। এ সময় চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ অসুস...