রাজধানীর মহাখালীতে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের এক কর্মচারীকে ছুরি মেরে জখম করা হয়েছে। আজ সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে হাসপাতালের অদূরে টিবি গেট এলাকায় এ ঘটনা ঘটে।আহত কর্মচারীর নাম সুদীপ চন্দ্র দে। তিনি প্রতিষ্ঠানের ডেটা এন্ট্রি অপারেটর। তাকে কে বা কারা ছুরি মেরেছে এখনো জানা যায়নি।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহত কর্মচারীর খোঁজ নিতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।