বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলা হয় প্রতিষ্ঠানের অভিভাবক। দলমত-নির্বিশেষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কাছে তার অবস্থান হওয়া উচিত নিরপেক্ষতার মানদণ্ডে সবার ঊর্ধ্বে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব নেওয়ার পর দলীয় পরিচয়ের বাইরে এসে প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থ রক্ষাই তার প্রধান দায়িত্ব বলে মনে করেন শিক্ষাবিদরা। অতীতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর নজির রয়েছে দলীয় শিক্ষক সংগঠনের পদ ছেড়ে দেওয়ার।
তবে এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। উপাচার্য ও উপ-উপাচ...